মালদা

প্রতি বছরের ন্যায় এবছরেও মহা ধুমধামে পুজার পর, পাঁচ দিন পরে বিসর্জন করা হল কার্তিক ঠাকুর

মালদার সব থেকে পুরনো মেলার মধ্যে একটি কার্তিক পুজার মেলা। কার্তিক পুজাকে কেন্দ্র করে প্রায় এক মাস ধরে চলে মেলা। দূর দুরান্ত থেকে বহু মানুষের সমাগম ঘটে এই মেলায়। এই প্রতি বারের ন্যায় এই বছরেও পুজা হয় মহা ধুমধামে। তার পর সেই পুরনো প্রথা মেনে পুজা শেষে
পাঁচ দিনের দিন বুধবার রাতে মহা ধুমধামে বিসর্জন করা হয় কার্তিক ঠাকুর। প্রথমে কার্তিক বারি থেকে বের করে সমস্ত প্রতিমাকে নিয়ে গিয়ে নৌকায় সাজানো হয়। তারপর বাঁশবাড়ী ঘাট থেকে নৌকায় করে তা নিয়ে যাওয়া হয় গয়েশপুর ঘাটে। তারপর পুনরায় বাঁশবাড়ী ঘাটে এনে প্রতিমা বিসর্জন করা হয়।